ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৩:৩৮ পিএম

রংপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ১ 

রংপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ১ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুর মহানগরের হারাগাছ থানাধীন চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজব (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ।

গত সোমবার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার রজব চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে এবং রমনী বেকারির মালিক।

হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, সোমবার রাতে আরপিএমপির গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারের তত্ত্বাবধানে চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রজবকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইলে অনলাইন জুয়া খেলার বিভিন্ন ব্রাউজার পাওয়া গেছে।

ওসি আরও, বেকারি ব্যবসার পাশাপাশি রজব অনলাইনে জুয়া পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এমন তথ্য তাদের কাছে রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দারও অভিযোগ, তার মাধ্যমে এলাকার অনেক যুবক ও ব্যবসায়ী টাকার বিনিময়ে অনলাইনে জুয়ায় জড়িয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন রসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রজব এলাকায় পোস্টারও টানিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, ‘মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ১ 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

নিখোঁজের ২০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে ঘরে তোলার আগে লাশ হয়ে ফেরার অপেক্ষায় নাটোরের সাব্বির

ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে