ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ১১:১৬ এএম

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ 

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহণ’র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

আরও পড়ুন

আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকাজ এখনও চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ 

জাতিসংঘ কি আজও কার্যকর বিশ্বশান্তি রক্ষায়

প্রকৃতি রক্ষা নয়, নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪

শিক্ষক নিয়োগ নিয়ে রেজল্যুশন ২৫ আগস্টের মধ্যে বাতিল না হলে আন্দোলন