ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০২:৪২ পিএম

নিখোঁজের ২০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ২০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ার ফুলবাড়ী ইছাইদহ ব্রিজের কাছে বারুণীঘাটে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী শ্রাবণ হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত শ্রাবণ হোসেন বগুড়া জয়নাল আবেদীন কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ইছাইদহ গ্রামের প্রেস মামুনের দ্বিতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শ্রাবণ হোসেন ৩-৪ বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদী সাঁতরে পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে যাওয়ার চেষ্টা করেন। শ্রাবণের বন্ধুরা সাঁতরে পশ্চিম পাড়ে উঠতে পারলেও তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

তার বন্ধুরা প্রথমে নদীতে নেমে শ্রাবণকে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বগুড়ায় ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দলকে ডাকা হয়।

আরও পড়ুন

সোমবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর পাড়ে এ সময় বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। শ্রাবণের পরিবার ও স্বজনেরা বিলাপ করতে থাকেন। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই দিনের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

এরপর মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। সকাল ৮টার দিকে করতোয়া নদী থেকে শ্রাবণ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শ্রাবণের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ২০ ঘণ্টা পর করতোয়া নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্ত্রীকে ঘরে তোলার আগে লাশ হয়ে ফেরার অপেক্ষায় নাটোরের সাব্বির

ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে

তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

নাটোরের হালতিবিলে নৌকাডুবি, ছেলের মৃত্যু-বাবা উদ্ধার

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী