ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০২:০৮ এএম

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত, সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। তার অভিযোগ, বেশ কয়েকবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে কিছু হুমকি-চিঠি দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রধানের পরিবারকে। গত কয়েক মাস ধরে এমনটি চলছে।

তানিয়া ভট্টাচার্য জানান, প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি সৌরভ বা তার পরিবারের কেউ। তবে সোমবারের চিঠিটি পাওয়ার পর ‘মহারাজ’ এবং তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে জানানো হয়েছে।

সৌরভকে গত ৬ মাস ধরে ইংরেজিতে বেনামি চিঠি পাঠানো হচ্ছে উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, শুরুর দিকে চিঠিগুলোতে আপত্তিকর ভাষা প্রয়োগ করা হতো। চিঠিগুলো প্রথমে আমলে নেননি তারা। তবে, সোমবার আসা চিঠিতে সৌরভ এবং ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ দম্পতি সম্পর্কে ঘৃণাভরে লেখা ওই চিঠি পেয়ে পুলিশের দ্বারস্থ হন সৌরভের ব্যক্তিগত সচিব। ঠাকুরপুকুর থানার পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

চিঠিটির প্রেরক জনৈক অরুণ কুমার বলে সন্দেহ গাঙ্গুলি পরিবারের। চিঠিতে একটি ফোন নম্বর ছিল, সেটি ‘ট্রু কলার’ অ্যাপে দিলে ওই নামটি আসে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সৌরভকে খুনের হুমকি দিয়ে এর আগে ২০১৭ সালে নির্মাল্য মাইতি নামে এক যুবক গ্রেফতার হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক আটক

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো

বান্দরবানে আড়াই লাখ ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’