ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৩:২৪ পিএম

যানজটে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমণির

যানজটে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমণির , ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : রাস্তায় যানজটে আটকে আদালতে পৌঁছার আগেই সময় শেষ হয়ে গিয়েছে পরীমণির। আজ রোববার (৯ অগাস্ট) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমণির করা মামলায় তাকে জেরার দিন ধার্য ছিল।

তবে পরীমণি বাসা থেকে রওনা দিয়ে যথাসময়ে আদালতে পৌঁছানোর আগে কোর্টের সময় শেষ হয়ে যায়। নির্দিষ্ট সময় আদালতে পৌঁছাতে না পারায় এজলাস থেকে বিচারক নেমে যান। একই সাথে পরবর্তী জেরার তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন এ মামলার তিন আসামির মধ্যে দুই আসামিও আদালতে হাজির হয়ে চলে যান। অন্য আসামি সময়ের আবেদন করেন।

এর আগেও গত ১০ ফেব্রুয়ারি অ্যাপেন্ডিসাইটসের অপারেশনের পর অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি  পরীমণি। ওইদিনও এ মামলায় তাকে জেরার দিন ধার্য ছিল। ফলে তিনি জেরার জন্য ছয় মাস সময় পান।

আরও পড়ুন

এরও আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলাটি জেরার জন্য ছিল। তবে পরীমণির দুই বাচ্চাকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ থাকায় আদালতে আসেননি তিনি। এ কারণে ওইদিনও তার জেরা হয়নি। এর আগেও ও গত বছরের ২৬ মে এ মামলায় আদালতে আসেন পরীমণি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় জেরা হয়নি।

এ মামলার অন্য আসামিরা হলেন-নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যানজটে আটকে আদালতে জেরার সময় শেষ পরীমণির

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপের জন্য প্রস্তুত হামাস

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

মেসির ফুটবলের মহানায়ক বাবা হোর্হে মেসি