দীর্ঘদিন পর টিভিতে উপস্থাপনায় আরজুমান্দ আরা বকুল
অভি মঈনুদ্দীন ঃ আরজুমান্দ আরা বকুল, একাধারে একজন সিনেমা ও নাটকের অভিনেত্রী, পাশাপাশি একজন গায়িকাও বটে। সুযোগ পেলে তিনি উপস্থাপনাও করেন। এরইমধ্যে কয়েকদিন আগে নেক্সাস টিভির পঞ্চম বর্ষ উপলক্ষ্যে ‘লেডিস ক্লাব’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
বকুল অবশ্য জানান, নেক্সাস টিভির এই আয়োজনটি এখন তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। এরইমধ্যে বকুলের উপস্থাপনায় যে পর্বগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে সেই পর্বগুলো হচ্ছে ‘চাওয়া পাওয়ার সীমারেখা’, ‘চাপা পড়ে থাকা গল্পগুলো’, ‘জীবনের নানা সময়’, ‘ সময় ব্যবস্থাপনা’,‘ জীবনের স্বাদ নিন’, ‘এতো সুর আর এতো গান’, ‘প্রকৃতির প্রার্থনা’ ইত্যাদি।
আরও পড়ুনআরজুমান্দ আরা বকুল বলেন,‘ অভিনয় করতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যদি আমাকে আমার পেশার কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে আমি একজন অভিনেত্রী। পাশাপাশি গান গাইতে, কবিতা আবৃত্তি করতে এবং উপস্থাপনা করতে ভীষণ ভালোলাগে আমার। যে কারণে নেক্সাস টিভির লেডিস ক্লাব-অনুষ্ঠানটি উপস্থাপনা করতে ভীষণ ভালোলাগে আমার। এ পর্যন্ত যতোগুলো পর্বের উপস্থাপনা করেছি সবগুলো পর্বের জন্য সত্যিই বেশ ভালো সাড়া পেয়েছি। এই আয়োজনটি আরো বেশি ভালোলাগার কারণ হলো, নানান পর্বে বিভিনন পেশার সফল নারীরা তাদের জীবনের গল্প নিয়ে উপস্থিত হন। তাদের নানান চরাই উৎরাইয়ের গল্প শোনান। আমি তা মন দিয়ে শুনি। ধন্যবাদ নেক্সাস টিভিকে আমাকে এতো চমৎকার একটি সুযোগ দেবার জন্য। সত্যিই আমি ভীষণ উপভোগ করছি লেডিস ক্লাব-অনুষ্ঠানটি।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1786202074.jpg)

_medium_1786197023.jpg)





