বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩
স্টাফ রিপোর্টার : বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে ক ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন।
আরও পড়ুনমন্তব্য করুন








