ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ১০:২৪ এএম

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ 

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ , ছবি: সংগৃহীত।

আজ ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির অন্যতম লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও তাদের অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর কার্যনির্বাহী দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

এ ছাড়া নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি দেওয়াও দিবসটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একই সঙ্গে ভূমি অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় এ দিবসে।

আরও পড়ুন

বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ 

পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমির

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে 'ইরানের হামলা'