ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০২:১৬ এএম

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ছবি : সংগৃহীত, ৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্কপাঁচ সন্তানের জননীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী নিজেই। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি প্রায় ২১ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে।

কয়েক মাস আগে ফুলমতির সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। এরই জের ধরে প্রায় দুই মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি বাড়িতে ফিরে আসেন। কিন্তু এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও অশান্তি চলতেই থাকে।

আরও পড়ুন

এমন পরিস্থিতে বুদ্ধিরাম এই বিরল সিদ্ধান্ত নেন। অবধেশের সঙ্গেই নিজের স্ত্রীর বিয়ের আয়োজন করেন তিনি। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুদ্ধিরাম নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচলিত রীতিতে স্ত্রীকে বিদায় দেন।

বুদ্ধিরাম জানান, তিনি ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করেছিলেন, কিন্তু সে আর তার সঙ্গে থাকতে চায় না। তিনি বলেন, ‘আমি বাড়ির প্রতিদিনের অশান্তি নিয়ে থাকতে চাই না। তাই, সে যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই তার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী