ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০২:৩০ এএম

পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

ছবি : সংগৃহীত, পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ভবিষ্যতে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তিনি বলেন, পাটওয়ারীর বিরুদ্ধে ‘মার’ কেবল শুরু হয়েছে, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

মনজুরুল ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য বাকস্বাধীনতার সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য করা হলে তা মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, এ ধরনের বক্তব্যকে ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাকস্বাধীনতা বলা যায় না।

আরও পড়ুন

মনজুরুল ইসলাম আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সেটি উল্লেখ করার মতো। তিনি দাবি করেন, পাটওয়ারী ও তুষারসহ কয়েকজন তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিলগালা করা ক্লিনিকে মিলল সরকারি ব্যবহৃত ইনজেকশন

বগুড়ায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি 

নওগাঁয় দু’টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা