গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়াড়িসহ আটক ৭
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শিবপুর ইউনিয়নের শ্রীমুখ এলাকায় উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান(৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার(৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধাকে (২২) আটক করা হয়।
আরও পড়ুনএ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫০ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে আটক করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত সাতজনকে আজ শনিবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







