ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৭:৪২ পিএম

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

সংগৃহীত,অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করা এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে সব সময় সব ফলোয়ারের সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করতে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অনেক সময় ব্যক্তিগত বা নির্দিষ্ট কিছু স্টোরি কেবল নির্বাচিত মানুষের জন্য রাখতে চান ব্যবহারকারীরা। আবার এমন হয় আপনি চান না যে মানুষটিকে আপনি পছন্দ করেন না সে আপনার স্টোরি দেখুক।
 
এমন পরিস্থিতির জন্য ইনস্টাগ্রামে রয়েছে একটি বিল্ট-ইন প্রাইভেসি ফিচার, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি ও লাইভ ভিডিও সহজেই লুকিয়ে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হলো, যাদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখা হবে, তারা এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাবেন না বা বুঝতেও পারবেন না যে তাদের জন্য স্টোরি সীমিত করা হয়েছে।
 
 
তারা কি জানতে পারবেন?
 
না। ইনস্টাগ্রাম এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠায় না। ফলে যার কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখা হয়েছে, তিনি বুঝতে পারবেন না যে তার জন্য এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এটি অনেকটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি ফিচারের মতো কাজ করে।
 
মত পরিবর্তন হলে একই সেটিংসে গিয়ে হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশের নির্বাচন তুলে দিন। এরপর থেকে তিনি আপনার নতুন স্টোরি ও লাইভ কনটেন্ট আবার দেখতে পারবেন।
 
একটি বিষয় মনে রাখা জরুরি
 
এই ফিচারটি শুধু স্টোরি ও লাইভ ভিডিও-র ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যাদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখবেন, তারা আপনার সাধারণ পোস্ট, রিলস বা প্রোফাইল আগের মতোই দেখতে পারবেন। শুধু স্টোরি এবং লাইভ কনটেন্ট তাদের কাছে দৃশ্যমান হবে না। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চাইলে ইনস্টাগ্রামের এই সহজ সেটিংটি বেশ কার্যকর হতে পারে। বিশেষ করে যাদের সঙ্গে সব ধরনের আপডেট ভাগ করতে চান না, তাদের জন্য এটি একটি উপকারী প্রাইভেসি ফিচার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদকসেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে বগুড়ার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা 

জয়পুরহাটের বাগজানায় ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার সোনাতলায় অযত্নে নষ্ট হচ্ছে ভূমি অফিসের সিন্দুক

রাজশাহীতে চাল ব্যবসায়ীদের কোটি টাকা নিয়ে প্রতারক উধাও