বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে বাদশা এমপি
স্টাফ রিপোর্টার : বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আজ শুক্রবার (৭ আগস্ট) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন, আহত ও নিহতদের পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান করেন এবং সকলের সঠিকভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আরও পড়ুনমন্তব্য করুন







