ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১০:১০ পিএম

নাটোর সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি: সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে আপন(১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। আপন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম মা কেজি স্কুলের শিক্ষার্থীদের সাথে চলনবিলে নৌ ভ্রমণে আসে সিয়াম। বেলা ১টার দিকে চলনবিলে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।

আরও পড়ুন

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে বেলা ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুরে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার

বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি লক্ষীপুর থেকে গ্রেফতার

হবিগঞ্জে বিদেশ যাওয়ার টাকা না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ