ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৯:৫৯ পিএম

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচারের দায়ে স্বামী-স্ত্রী ও দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসায় আটকে রাখা চার তরুণীকেও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং সহযোগী আব্দুর রহিম। তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করে এসব অপকর্মে লিপ্ত।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীদের একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া এক তরুণী বেগমগঞ্জ মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক বান্ধবীর মাধ্যমে সালাউদ্দিন বিপ্লবের সঙ্গে পরিচয়ের পর পার্লারে চাকরির আশ্বাসে গত ২ আগস্ট চৌমুহনীতে আসেন। পরে তাকে একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক যৌন কাজ ও পর্নোগ্রাফি ভিডিও ধারণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব ভিডিও অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করে অর্থ উপার্জন করা হতো। বাসায় থাকা অন্য কয়েকজন তরুণীকেও দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। প্রতিবাদ করলে তাদের শারীরিক নির্যাতন করা হতো বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

বেগমগঞ্জ মডেল পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অচিরেই উৎপাদনে যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দির সোলার প্যানেল

ঢাবির হলে শিক্ষার্থীকে নির্যাতন: হল থেকে শিবিরকর্মীকে বহিষ্কার

পাবনার সুজানগরের পদ্মা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন

জুলাই স্মৃতি জাদুঘরে কতটা ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের চিত্র?

বগুড়ার শেরপুরে ৯টি গ্রামে পাঁচ বছর ধরে স্থায়ী জলাবদ্ধতা

পঞ্চগড়ের বোদায় হিমালিকা শিশু পার্ক এর উদ্বোধন