ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০১:৪৫ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের সন্তান দগ্ধ হয়েছেন। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২২) এবং তাদের ছেলে মারুফ (৮)। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সকালে বাসার একটি কক্ষে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগে থেকেই কক্ষের ভেতরে গ্যাস জমে ছিল। দিয়াশলাইয়ের আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে এবং পরিবারের তিন সদস্যই দগ্ধ হন।

আরও পড়ুন

তিনি আরও জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৯০ শতাংশ এবং মারুফের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, বুকে বিদ্ধ সহযোগী

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

কুরআন এবং মডার্ন সাইন্স

প্রতারণার মামলায় আইনি বিপাকে সালমান

তীব্র গরমে উত্তর কোরিয়ায় কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ