ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০১:১১ পিএম

প্রতারণার মামলায় আইনি বিপাকে সালমান

সংগৃহীত,প্রতারণার মামলায় আইনি বিপাকে সালমান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান, তার বোন আলভিরা খান অগ্নিহোত্রি এবং ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের কয়েকজন কর্মকর্তাকে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের চণ্ডীগড়ের একটি জেলা আদালত। ২০২১ সালে দায়ের করা প্রায় ৩ কোটি রুপির প্রতারণা মামলায় আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত চণ্ডীগড়ের মণিমাজরা এলাকার ব্যবসায়ী অরুণ গুপ্তের এক অভিযোগকে কেন্দ্র করে। তিনি সলমন খানের সংস্থাসংলগ্ন ‘বিইং হিউম্যান জুয়েলারি’র একটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন। অরুণ গুপ্তের অভিযোগ, ‘বিইং হিউম্যান জুয়েলারি’র ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় কোম্পানির পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সালমান খান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ এই শোরুমটির প্রচার করবেন। পাশাপাশি, পণ্য সরবরাহ ও বিক্রিতে সংস্থা থেকে পূর্ণ সহায়তার নিশ্চয়তাও দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এসব আশ্বাসের ভিত্তিতে অরুণ গুপ্ত প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করে শোরুম চালু করেন। তবে তার অভিযোগ, শোরুম খোলার পর থেকেই প্রতিশ্রুতির খেলাপ শুরু হয়। ২০১৮ সালে উদ্বোধনের দিন সালমান খানের পরিবর্তে উপস্থিত হন অভিনেতা আয়ুশ শর্মা। পরবর্তীতে ২০২০ সালে পণ্য সরবরাহের মূল গুদামটি কোম্পানি হুট করে বন্ধ করে দেয়। ফলে শোরুমে নতুন পণ্যের সরবরাহ আটকে যায়, যার ফলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তিনি।

আরও পড়ুন

প্রতিশ্রুতি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে ২০২১ সালে তিনি প্রথমে চণ্ডীগড় পুলিশের কাছে অভিযোগ করেন। সে সময় সালমান খান, আলভিরা খান এবং প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে দীর্ঘ সময়েও কোনো সমাধান বা ক্ষতিপূরণ না পাওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

মামলার প্রাথমিক শুনানিতে আদালত জানিয়েছে, অভিযুক্তদের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তাই সালমান খান, আলভিরা খান অগ্নিহোত্রি এবং ‘বিইং হিউম্যান’-এর সংশ্লিষ্টদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী