ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০১:০৩ এএম

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

ছবি : সংগৃহীত, ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির জার্সিতেই খেলবেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি। ফলে আগামী ছয় বছর সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি ছিল। এ সুযোগে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তবে শুরু থেকেই রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ প্রকাশ করে আসছিলেন ব্রাজিলিয়ান তারকা।

প্রায় ১৮ মাস ধরে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চালিয়ে আসছিল রিয়াল। মাঝখানে আলোচনা কিছুটা জটিল হয়ে উঠলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়। নতুন চুক্তিতে সম্মতি দিয়ে দীর্ঘ সময়ের জন্য মাদ্রিদের ক্লাবটিতেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর সময়ের সঙ্গে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়ুস দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা