ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০১:৩৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন

ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়

ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ইসির কাছে এই তালিকা পাঠানো হয়।

তালিকা পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন।

গত সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, তারা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছেন।

আরও পড়ুন

এ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ সচিবালয়

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় উত্তরাঞ্চলের চার ছাত্রনেতা

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের সরকারবিরোধী আন্দোলন

৫ আগস্টের শিক্ষা জাতির নিকট অনুসরণীয়

সাবেক নৌ-বাহিনী প্রধান মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী আজ