ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ১০:৩৫ এএম

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, ছবি: সংগৃহীত।

দেশের ৬ জেলায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি

হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের নায়ক

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

সরকারের মূল লক্ষ্য আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম উন্নয়ন: সাকি