ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০১:১৪ পিএম

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তুতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

ডিএসসিসির প্রশাসক জানান, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই কছেন ভিনিসিয়ুস

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা