ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৬ ১২:২০ পিএম

কোদাল হাতে ভাইরাল জয়া

কোদাল হাতে ভাইরাল জয়া

বিনোদন ডেস্ক: একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও মাটিতে পা রেখেই চলেন দুই বাংলার নন্দিত নায়িকা জয়া আহসান। নিজের বাড়িতেই নিয়মিত সবজি-ফল ফলাদি চাষ করেন, নিজ হাতেই যত্ন নেন গাছগুলোর। জমি তৈরির কাজ থেকে ফলন পর্যন্ত থাকে তাঁর পরিশ্রম, হাতের ছোঁয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া জয়ার একটি ভিডিওতে তাঁর এই সাধারণ ও পরিশ্রমে ঘেরা রূপটি নতুন করে ধরা পড়েছে ভক্তদের কাছে।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, মেকআপহীন সাদামাটা পোশাকে খালি পায়ে রীতিমতো কৃষিকাজে ব্যস্ত এই তারকা। দীর্ঘক্ষণ ধরে নিজের হাতে কোদাল চালাচ্ছেন তিনি।

আরও পড়ুন

বাগানের মাটি প্রস্তুত করতে একজন সহায়তাকারীর সঙ্গে মিলে মাটিতে গোবর সার মেশাতে দেখা যায় তাকে। এসময় বেশ আনন্দের সঙ্গেই তিনি নিজের বাগানের বিভিন্ন গাছের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন। জানান, তার বাগানে রয়েছে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ। পর্দায় গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন মাটির কাছাকাছি রূপে দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে ভিডিওটির মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন জয়া। কেউ তাকে বলছেন ‘মাটির মানুষ’, কেউবা লিখছেন ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সুন্দর’। আরেক অনুরাগী মন্তব্য করেছেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজন লিখেছেন, ‘সুন্দর আর স্লিম থাকার রহস্যই হলো কাজ করা।’ আবার জয়ার এই পরিশ্রমের প্রশংসা করতে গিয়ে কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘আর আমাদের কিছু সখিনা আছে, তারা নিজেদের ফ্যামেলির রান্না করার জন্য বাহানা খোঁজে।’ জয়ার কথায়, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোদাল হাতে ভাইরাল জয়া

সুনামগঞ্জে ৫ কিলোমিটার দীর্ঘ জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

দীর্ঘ অপেক্ষার পর গাজায় ১১২ ফিলিস্তিনির গণদাফন

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

মারা গেলেন প্রখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে: প্রধানমন্ত্রী