ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৮:২১ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীর জরিমানা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে লাইসেন্স না থাকায় মাংস ব্যবসায়ী ওবায়দুলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ‘ওবায়েদুল ট্রেডার্স’ নামের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কোনো ধরণের বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি জবাইখানা ও মাংস বিক্রি কার্যক্রম পরিচালনা করছিল। এমনকি দীর্ঘদিন ওবায়দুলের বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠে।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সামিউর রহমান রাজারহাট থানা পুলিশ ও আনসারের সহযোগিতায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানের মালিক ওবায়দুলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ

রেলস্টেশনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার নিরঙ্কুশ জয়

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার অধিকার প্রতিষ্ঠার বার্তা দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফরে ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমানের বৈঠকের সুযোগ নেই

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ২ জনের মৃত্যু