ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। খবর: আল জাজিরা

আল জাজিরা জানায়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জন নিহত হন বলে দুই পক্ষের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হন। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এর আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আহত হন আরও দুজন।

আরও পড়ুন

এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হন।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়ার হামলায় তিনজন নিহত হন। তাদের মধ্যে জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে। 

উল্লেখ্য, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২২

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সারাদেশে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার 

কর্পোরেট একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’ অনুষ্ঠিত

দফায় দফায় সংঘর্ষের পর বেরোবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ