ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৮:০৬ পিএম

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া ধুনটের গোবিন্দপুরে মারপিট করে ইলেকট্রিক ও মেশিনারি ব্যবসায়ী রহমত তালুকদার (৫৩) হত্যা মামলার হাজতি আসামি আব্দুল মজিদ শেখ ওরফে রনজিত এবং তার স্ত্রী নাজমা খাতুনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

ওই দম্পতি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আজ সোমবার (৩ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ গোলাম মাহফুজ ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে গোবিন্দপুরে গ্রামে মৃত ফরহাদ আলী তালুকদারের ছেলে ইলেকট্রিক ও মেশিনারি ব্যবসায়ী রহমত তালুকদার তার পাওনা টাকা নেয়ার জন্য একই গ্রমের জনৈক আশরাফুল ইসলামের বাড়িতে যাওয়ার সময় পূর্বশক্রতার জের ধরে আসামিরা তার ওপর চড়াও হয় এবং মারপিটে গুরুতর আহত করে।

আরও পড়ুন

আহত রহমত তালুকদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত রহমত তালুকদারের স্ত্রী ওই দম্পতিসহ ৯ জনের নাম উল্লেখ করে ধনুট থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. মতিন মন্ডল এবং আসামি পক্ষে এড. সাইদুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ব্যবসায়ী রহমত হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে দুই সন্তানের জননীর আত্মহত্যা

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধন

প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী মসজিদসহ শতাধিক কৃষকের আবাদি জমি

বগুড়ায় বাড়ির উঠানে মিলল ১২ ফুট গাঁজার গাছ গ্রেফতার এক