ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৭:৫৫ পিএম

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাঁদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে জামালপুর রেলওয়ে থানাধীন নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ছাঁদের ওপর থাকা ওই যুবক অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে যুবকের পরিচয় নিশ্চিত করে। আইনি প্রকিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের উদ্যোগে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

বগুড়ার বডি বিল্ডার শংকর আর নেই

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় কৃষক ও গৃহবধূর মৃত্যু

রায়েরবাগে মাদ্রাসার বাথরুম থেকে ‍শিক্ষার্থীর লাশ উদ্ধার

আলো ছায়া’তে পার্থ’র সঙ্গে প্রথম সাদনিমা