ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১১:১৩ এএম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৯ 

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৯ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলে আল-সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় নিহত হন তিনজন। আল-শিফা হাসপাতালের বরাত দিয়ে জানানো হয়, তারা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম।

খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। তারা হলেন ৩৮ বছর বয়সী মাহমুদ আল-হামস, তার ৩৭ বছর বয়সী স্ত্রী ফাতিমা এবং তাদের শিশুকন্যা। নাসের হাসপাতালের সূত্র জানায়, এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুআইলিক এবং তার ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হন বলে চিকিৎসকেরা জানান। একই এলাকায় মোটরসাইকেলে থাকা অবস্থায় হামলায় দুই ভাই নিহত হন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো এক হামলায় একজন নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরও পাঁচজন আহত হন।

আরও পড়ুন

গাজা সিটির পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই জন নিহত হন। এছাড়া গাজা সিটিতে একটি গাড়িতে চালানো পৃথক হামলায় আরও চার জন নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রোববার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৯ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএমের উপ-মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 

 ইরানের সঙ্গে সোমবার আলোচনা শুরু  হবে : ট্রাম্প

অন্তরাল কাটিয়ে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ধানের গোলা

বগুড়ায় রেজাউল হত্যা মামলায় দুই ভাইয়ের জামিন নামঞ্জুর