ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৮:৫৫ পিএম

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

সংগৃহীত,গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

মফস্বল ডেস্ক : রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।

রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গুলশান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি অভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

বগুড়ায় জঙ্গলঘেরা সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

'জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: প্রাণহানি ৫, নিখোঁজ অন্তত ৪১

সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয় : পররাষ্ট্র উপদেষ্টা