ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৮:৩১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঝিলিম ইউনিয়নের মহাডাঙ্গা রেলসেতুর ধারে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত: ৭/৮ দিন আগে ওই যুবক ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। মরদেহ পচন ধরায় আঘাতের কোন চিহ্ন বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন

মরদেহের পাশ থেকে একটি ট্রাভেল ব্যাগে কাপড় ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর : ভোগান্তিতে ৫০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বগুড়ার ধুনটে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে খাল খনন নকশার সাথে মিল নেই, কাজের শ্রমিকের পরিবর্তে এস্কেভেটর