চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে বাসের ধাক্কায় আবদুল্লাহ আল হিলালী(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শহরের দারিয়াপুর মহাজনপাড়া মহল্লার মৃত ক্কারী আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে রাজশাহী মহাসড়কে দুরপাল্লার গ্রামীণ ট্রভেলস’র একটি কোচ আবদুল্লার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







