চার-পাঁচ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল
দেশের বাস্তব চিত্রে গত চার-পাঁচ মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এখনও আগের মতোই ঘুষ ও অনিয়ম চলছে, যা সরকারের উন্নয়ন উদ্যোগে বাধা সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গত চার-পাঁচ মাসে দেশের সার্বিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। তার ভাষায়, এখনও ঘুষখোররা আগের মতোই ঘুষ নিচ্ছে এবং সরকারের ভালো উন্নয়ন পরিকল্পনাগুলোও বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, দেশে গুণগত পরিবর্তন দেখতে চেয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, দেশের অগ্রগতিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ত্যাগকে সার্থক করতে হলে ব্যক্তি ও সমাজ—উভয় ক্ষেত্রেই আচরণ ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা গেলে তরুণদের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুনরাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সুযোগ বুঝে অনেকেই এখন নিজেদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তার অভিযোগ, এদের অনেকেই বর্তমানে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত।
দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তার দাবি, ক্ষমতায় গেলে শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা তৈরি হয়। এই ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা আত্মত্যাগ করেছিলেন।
জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের ত্যাগকে ধারণ করে সমাজ পরিবর্তনের বাস্তব উদ্যোগ না নিলে সেই আত্মত্যাগের উদ্দেশ্য পূরণ হবে না। তিনি বলেন, বিএনপি বিদ্যমান শোষণমূলক সমাজব্যবস্থা পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1785435924.jpg)

_medium_1785415905.jpg)
