ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৫:৩৮ পিএম

বাগেরহাটে ১১ চোরাই গরুসহ আটক ৩, পিকআপভ্যান জব্দ

বাগেরহাটে ১১ চোরাই গরুসহ আটক ৩, পিকআপভ্যান জব্দ

বাগেরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের মূল হোতাসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১১টি গরু এবং চোরচক্রের ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুর শেখের ছেলে নাহিদ শেখ, ফকিরহাট উপজেলার আবু সাঈদ শেখের ছেলে ইমরান শেখ এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের ধুনা মোল্লার ছেলে আরিফ মোল্লা।

আরও পড়ুন

পুলিশ জানায়, সম্প্রতি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুই চোরকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামে মূল সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরচক্রের সর্দার আরিফ মোল্লাকে আটক করা হয় এবং তার বাড়ি থেকেই চুরির ১১টি গরু ও ব্যবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়।

পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাগেরহাট ও খুলনার বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চক্রের অন্যান্যদের ধরতে জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ চোরাই গরুসহ আটক ৩, পিকআপভ্যান জব্দ

ধামরাইয়ের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির প্রায় ১০ কোটি টাকা

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন

রাজকীয় সাজে অপু বিশ্বাস 

খুলনায় লেক থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার 

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না : ঢাবি উপাচার্য