এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন
বাংলাদেশে নতুন রাজনীতির নামে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ‘ভণ্ডের বন্দোবস্ত’ কায়েম করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে জামায়াতের প্রভাব রয়েছে বলে তাদের ধারণা। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও মাঠপর্যায়ে ভিন্ন ধরনের রাজনৈতিক কৌশল অনুসরণ করছে। তিনি দাবি করেন, সংসদে সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও বাইরে গিয়ে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে এবং এনসিপির নেতাদের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে জামায়াত ও এনসিপির সব ধরনের ‘ষড়যন্ত্রের’ দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরও পড়ুনএর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং সেবা প্রদানের মানোন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাশেদ খান। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785407674.jpg)
_medium_1785404514.jpg)
_medium_1785403886.jpg)
_medium_1785403142.jpg)
_medium_1785402844.jpg)
_medium_1785401790.jpg)


