ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৩:১৯ পিএম

সোনারগাঁওয়ে ৩ গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

সোনারগাঁওয়ে ৩ গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিনটি গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, মো: লিটন, ফয়সাল, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শিয়াল লোকালয়ে ঢুকে একের পর এক পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে ওপর আক্রমণ চালায়। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের সবাইকে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা দেয়া হয়।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে। পরে স্বজনরা আমাকে হাসপাতালে নিয়ে যান।’

আরও পড়ুন

আরেক আহত মো: লিটন বলেন, ‘শিয়ালগুলো খুবই হিংস্র ছিল। একজনকে কামড়ে দৌঁড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে পাঠান।’

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: সুমাইয়া ইয়াকুব বলেন, ‘শিয়ালের কামড়ে আহত সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেয়া হয়েছে। সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁওয়ে ৩ গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

বর্তমান সরকারও আগের সরকারের পথ অনুসরণ করছে : ডা. শফিকুর রহমান

নওগাঁর নিয়ামতপুরে বিষপানে আদিবাসী যুবকের মৃত্যু

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফিফা’র, সমালোচনার মুখে ইনফান্তিনো

মার্কিন মিত্রদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি আইআরজিসি’র