ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০২:০২ পিএম

পাবনার আটঘরিয়া সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা 

পাবনার আটঘরিয়া সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা  ছবি: দৈনিক করতোয়া ।

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকি থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ওই স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকিতে ফেলে দেয়। আজ সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১টার দিকে টয়লেটের টাংকিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা কেন কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার আটঘরিয়া সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা 

নেইমারকে ঘিরে বিশেষ বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ব্রাজিলের

এদেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে : মির্জা ফখরুল

পাকিস্তানে চেকপোস্টে সশস্ত্র হামলায় নিহত সাত পুলিশ সদস্য

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজিঙ্কা রাহানে

দেশজুড়ে টানা বর্ষণের আভাস, কমবে তাপমাত্রা