ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ১১:০৬ এএম

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত।

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১৮ এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড সভা আজ

সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই এমপি​ সরোয়ারের: আপিল বিভাগ

জাপানে ভূমিকম্প: ১৩ জনের মরদেহ উদ্ধার

দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট