জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন
নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।
তিনি বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। প্রয়োজনে আগামী সংসদ অধিবেশনের শুরুতেই সংবিধান সংশোধন করে নতুন বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন।
আরও পড়ুনসম্মেলনে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া ও আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






