ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১১:২২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

বগুড়া মহানগরজুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামের চিলমারীতে এক মাসে ১৩ চুরি-ছিনতাই

বগুড়ায় অনার্স পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার সোনাতলায় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল