ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৮:১৭ পিএম

৮ম বারের মতো যুক্তরাষ্ট্রে কণা, টানা ১৬ শো’তে গাইবেন

৮ম বারের মতো যুক্তরাষ্ট্রে কণা, টানা ১৬ শো’তে গাইবেন

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম ব্যস্ততম গায়িকা দিলশাদ নাহার কণা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত এই সঙ্গীতশিল্পী সিনেমার গান প্লে-ব্যাক), আধুনিক গান, নাটকের গান, জি্েধসঢ়;ঙ্গল (বিজ্ঞাপনের গান) এবং ভয়েজ ওভার নিয়ে বছরজুড়েই ব্যস্ত থাকেন। প্রতি মাসেই তার কন্ঠে নতুন নতুন গান প্রকাশিত হয়। আবার প্রতি মাসেই স্টেজ শো’তেও তার ব্যস্ততা থাকে। কণা ২০০৫ সালে প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করার জন্য। এরপর ২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন।

সেই ধারাবাহিকতায় তিনদিন আগেই কণা এবারের টানান ১৬টি শো’তে সঙ্গীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছালেন। এরইমধ্যে গতকালই প্রথমবারের মতো ইণ্ডিয়ানাতে কণা স্টেজ শো’তে পারফর্ম করেছেন। কণা জানান, প্রথম শোতেই শ্রোতা দর্শককে গানে গানে মাতিয়েছেন তিনি। প্রথম শো নিয়েই ভীষণ উচ্ছ্প্রকাশ করেছেন তিনি। আজ তিনি পারফর্ম করবেন মিশিগানে। এরপর একে একে আগামী ১ আগস্ট আটলান্টিক সিটিতে, ২ আগস্ট লস অ্যাঞ্জেলস-এ ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’- এ, ৮ আগস্ট ওকলাহোমা সিটিতে, ১৪ আগস্ট ডালাসে, ২১ আগস্ট হিউস্টনে, ২৮ আগস্ট শিকাগোতে, ২৯ আগস্ট বোস্টনে, ৫ সেপ্টেম্বর ওরলাণ্ডোতে, ৬ সেপ্টেম্বর আবার লস অ্যাঞ্জেলস-এ, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে, ১৯ সেপ্টেম্বর মিয়ামিতে, ২০ সেপ্টেম্বর আটলান্টায়, ২৬ সেপ্টেম্বর আবার মিশিগানে ৩ অক্টোবর নিউইয়র্কে।

কণা বলেন,‘ যতোবারই যুক্তরাষ্ট্রে এসেছি ততোবারই আমি আমার নিজেকে নতুন করে আবিস্কার করি। সেই ২০০৫ সালে শ্রোতা দর্শকেরা আমার গান যেমন আগ্রহ নিয়ে উপভোগ করতেন, সেই আগ্রহ আর উচ্ছ্বাস যেন আরো বেড়েছে। আলহামদুলিল্লাহ। একজন শিল্পী হিসেবে এখানেই আমার স্বার্থকতা যে দেশের বাইরে এসে প্রবাসী বাংলাদেশীদের বাংলা গানেই মুগ্ধ করতে পারছি, গানে গানে বাংলাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রে এটাই আমার স্টেজ শো নিয়ে সবচেয়ে দীর্ঘ সফর। এ জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশী মিউজিক এন্টারটেইনম্যান্ট-এর মুনিরুজ্জামান ভাইয়ের কাছে।’

আরও পড়ুন

কণা জানান, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই তিনি সবকিছু ঠিকঠাক থাকলে দেশে ফিরবেন। দেশে ফিরে তার জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করবেন। কণার কন্ঠে সর্বশেষ প্রকাশিত আধুনিক গান হচ্ছে ‘মন দাও’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ম বারের মতো যুক্তরাষ্ট্রে কণা, টানা ১৬ শো’তে গাইবেন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

বগুড়ায় দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদন্ড

অন্যের অপমান দেখতে ভালো লাগে? জেনে নিন কারণ

জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

সাতলার লাল শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু