বিশ্বনাথে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিলেটের বিশ্বনাথে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মকরম আলী (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের পাঠানোগাঁও গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহনুর আহমদ জানান, মকরম আলীর একমাত্র ছেলে প্রবাসে থাকেন। চার মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্ত্রীকে নিয়েই বসবাস করতেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আরও পড়ুনপরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মকরম আলী। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785157453.jpg)
_medium_1785155488.jpg)
_medium_1785154001.jpg)

_medium_1785150721.jpg)
_medium_1785150294.jpg)


