১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
রাঙামাটি অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশারাফী বলেন, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
তিনি জানান, আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, কাপ্তাই হ্রদে ৩ মাস ১৫ দিন মাছ আহরণ বন্ধ রাখার পর আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে গত ২৫ এপ্রিল থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় ১০ আগস্ট মধ্যরাত থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুনকাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশরাফী বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহণ ও বিপণন করা যাবে।
কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি উদ্যোগে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, জেলা বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএফআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজ, মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল শুক্কুরসহ অন্যান্য ব্যবসায়ীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785155488.jpg)
_medium_1785154001.jpg)

_medium_1785150721.jpg)
_medium_1785150294.jpg)



