নওগাঁর মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়।
‘জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন ও জীববৈচিত্র সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুনএসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







