ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৯:২৭ পিএম

কৃষক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করলো পুলিশ

কৃষক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করলো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুশীলকে(৪৫) নওগাঁর নিয়ামতপুর থানার রাওতা গ্রামের ফসলের মাঠ থেকে কৃষক সেজে গ্রেফতার করেছে পুলিশ। সুশীল নাচোলের রাজবাড়ীহাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কৃষকের বেশে ওই মাঠ থেকে সুশীলকে গ্রেফতার করেন। এসময় সুশীলও ওই মাঠে কৃষক হিসেবে কাজ করছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ২০১৭ সালের মাদক মামলায় চলতি বছর সুশীলকে ২ বছরের সশ্রম কারাদন্ড, সেইসাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।

আরও পড়ুন

এরপর থেকেই সুশীল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে সাজা পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করলো পুলিশ

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে চায়না দুয়ারি কারেন্ট জাল বিনষ্ট

লালমনিরহাটে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪

সিরাজগঞ্জে ছয় মাসে ১২০ জনের আত্মহনন, অধিকাংশ তরুণ-তরুণী