ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৮:৪৪ পিএম

কানাইঘাটে গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

কানাইঘাটে গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট জেলার কানাইঘাটে গাছের ডাল থেকে সৈয়দ আহমদ শারীফ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই) উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে একটি গাছ থেকে ঝুলন্ত এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সৈয়দ আহমদ শারীফ উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মৃত কুটু মনির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এদিন সকালে নিহতের মা বাড়ির পাশের একটি গাছের মগডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছেলের লাশ ঝুলতে দেখে আর্তচিৎকার করে মুর্ছা যান।

তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে ঘটনাটি জানানো হলে তিনি থানায় খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছের মগডাল থেকে লাশটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, মিকিরপাড়া গ্রামের একটি গাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা ধারণা হচ্ছে। এরপরও ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে VIJIR-এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মারধরে জামাতার মৃত্যু, শ্বশুর গ্রেফতার

সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী

বগুড়ার সোনাতলায় ৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের এ্যাপ্রোচে ধস