পাবনার চাটমোহরে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার ও পরে অবমুক্ত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাছ ধরার ফাঁদে আটকে পড়া বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে আটক হয় বিরল প্রজাতির এ প্রাণী।
এলাকাবাসীরা জানান, সকালে কুমারগাড়া গ্রামের মিলন হোসেন নামের এক যুবক মাছ ধরার ফাঁদে বিরল প্রজাতির বন্য প্রাণী গন্ধগোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানান। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধারের পর বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে অবমুক্ত করেন। এসময় উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বান উপস্থিত ছিলেন।
আরও পড়ুনচাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি। মূলত এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন







