ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১০:৩৩ পিএম

'শুধু রাস্তাঘাট নয় কৃষকের আর্থিক সচ্ছলতাই আসল পল্লী উন্নয়ন’ : আরডিএ বগুড়ায় মির্জা ফখরুল

'শুধু রাস্তাঘাট নয় কৃষকের আর্থিক সচ্ছলতাই আসল পল্লী উন্নয়ন’ : আরডিএ বগুড়ায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক তর্কের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বিক কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বাজেটের বড় একটি অংশ অপচয় হলেও গবেষণার মতো মৌলিক জায়গায় পর্যাপ্ত বরাদ্দ মেলে না। অথচ পল্লী উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট আর দালানকোঠা তৈরি নয়, গ্রামীণ কৃষকের প্রকৃত আর্থিক সচ্ছলতা আনা।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে আয়োজিত ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত অর্থ বছরের কার্যক্রম পর্যালোচনা ও আগামী অর্থ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

কৃষিপণ্যের উপযুক্ত মূল্য ও বাজারজাতকরণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সংরক্ষণ ও সঠিক বাজারজাতকরণের অভাবে আমাদের কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। যেকোনো মূল্যে কৃষকের পণ্যের উপযুক্ত দাম নিশ্চিত করতে হবে। এ সময় তিনি দেশের তরুণ সমাজকে কৃষিপণ্যের বিপণন ও প্রক্রিয়াজাতকরণে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান।

বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছর ধরে শুধু কাগজ-কলমে উন্নয়নের জপমালা জপানো হয়েছে, বাস্তবে যার কোনো সুফল সাধারণ মানুষ পায়নি। হাজার হাজার কোটি টাকা লোপাট করা ছাড়া প্রকৃত কোনো উন্নয়ন হয়নি।

মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধার আওতায় এনে রূপান্তর করতে হবে। স্মার্ট গ্রামীণ অর্থনীতি গঠনে আরডিএ বগুড়াকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। একইসাথে আগামী দিনের কর্মপরিকল্পনা তৈরিতে সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এসডিজি এবং জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসরণের জন্য আরডিএ-র অনুষদ সদস্যদের পরামর্শ দেন।

আরও পড়ুন

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। মূল প্রবন্ধে তিনি বৈশ্বিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সৌরচালিত সেচ, আইওটি ভিত্তিক সেচ ও জলবায়ু-সহনশীল কৃষির মতো প্রযুক্তিনির্ভর গবেষণার চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও আরডিএ পরিচালক (প্রশিক্ষণ) মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ এর সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৬ এর সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ এর সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া-১ এর সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির আসন্ন বৈঠকেই পরবর্তী রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রাষ্ট্রপতি পদে তাঁর নিজের নাম আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সংবিধান ও দলের নিয়ম মেনে স্থায়ী কমিটির বৈঠকের পর দল যা সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত।

অনুষ্ঠান শেষে আরডিএ বগুড়া কর্তৃক উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা এবং প্রধান অতিথি আরডিএ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'শুধু রাস্তাঘাট নয় কৃষকের আর্থিক সচ্ছলতাই আসল পল্লী উন্নয়ন’ : আরডিএ বগুড়ায় মির্জা ফখরুল

বগুড়ার সোনাতলা পৌরসভার ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে  সড়ক উন্নয়ন কাজ চলছে

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী অভিযান আটক ১

কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি