ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১০:০৪ পিএম

বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি গ্রেফতার

বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি গ্রেফতার

স্টাফ রির্পোটার: বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর অফিস চত্বরে ধারালো অস্ত্র  হাতে মহড়া দেয়া সেই মো. মাসুদ পারভেজ ওরফে রনির কে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া সদর থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আজ শনিবার (২৫ জুলাই) শাজাহানপুর থেকে রনিকে গ্রেফতার করা হয়। রনির দেওয়া তথ্য অনুযায়ী মহানগরের  নাটাইপাড়ার বাসা থেকে ধারালো বড় ছোরাটি উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম আলী জানান, আলোচিত এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। আজ শনিবার (২৫ জুলাই) ভোর সোয়া ৫ টার দিকে  আড়িয়া বাজারে তার বড় স্ত্রী কেয়ার বাবার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৭ টার দিকে মহানগরের দক্ষিন নাটাইপাড়া কাজীর মোড় এলাকা থেকে মহড়ায় ব্যবহৃত একটি লোহার তৈরী দেশীয় একপাশ ধারালো বড় ছোরাটি (অস্ত্র) উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রটি ২৭  ইঞ্চি লম্বা।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য,  গত ২৩ জুলাই  বগুড়া জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রোর কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে রনি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিল। নির্বাচনে রনি যখন পরাজিত হচ্ছিল বলে জানতে পারে তখন সে নির্বাচনে প্রিজাইডিং অফিসারকে তাকে নির্বাচনে পাস করিয়ে দিতে চাপ প্রয়োগ করে।

আরও পড়ুন

ওই কর্মকর্তা তার এই অনৈতিক আবদার পূরণ না করলে রনি বহিরাগত লোকজন নিয়ে বিকেল ৩টার পর থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী ওই অফিস চত্বরে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়। পরে তিনি আত্মগোপন করে। মাসুদ পারভেজ রনি (৪২) বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা। সে পেশায় দলিল লেখক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সাব-রেজিস্ট্রার অফিসে অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি গ্রেফতার

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই শহীদ রাজিবের বাবা-মা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ছেলে হত্যার বিচার চাই

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

জীবনের লড়াইয়ে একটুকরো আশার আলো—শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

‘দ্য মাস্ক’-এর পরিচালক চাক রাসেল আর নেই