সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য আনা হলো না বগুড়ার সোনাতলার কাফির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ফিরে আনা হলো না বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আব্দুল্লাহ আল কাফি’র (৩৮)। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৫ জুলাই) ভোর রাতে আব্দুল্লাহ আল কাফি হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক জীবনে সে এক পুত্র সন্তানের জনক। কাফি ওই গ্রামের আব্দুল গফুর বাচ্চুর ছেলে। বছর দেড়েক আগে পরিবার-পরিজনদের মুখে হাসি ফোটাতে সে সৌদি আরব পাড়ি জমায়। সেখানে কর্মরত অবস্থায় মারা যায়।
এতে তার পরিবারের সদস্যরা চোখে-মুখে অন্ধকার দেখছেন। এদিকে পুত্রের মৃত্যুর সংবাদে শোকে কাতর ও পাথর হয়েছেন তার বাবা-মা।
আরও পড়ুনতারা চেয়েছিলেন ছেলে আয় রোজগার করে পারিবারিক উন্নতি ঘটাবে। কিন্তু তাদের সেই স্বপ্ন, স্বপ্নই থেকে গেল। ছেলেকে আসতে হচ্ছে কফিন বন্দী লাশ হয়ে। আগামী এক সপ্তাহের মধ্যে তার লাশটি দেশে ফেরত আসতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন







