ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১০:২৫ পিএম

বগুড়ার সোনাতলা পৌরসভার ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে  সড়ক উন্নয়ন কাজ চলছে

বগুড়ার সোনাতলা পৌরসভার ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজ চলছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা পৌরসভায় ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৫টি সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। এতে করে ওই পৌরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাতলা পৌরসভায় ৫টি সড়ক কার্পেটিং করতে চলতি বছরের প্রথম দিকে টেন্ডার আহ্বান করা হয়। এরপর লটারির মাধ্যমে ঠিকাদার নিযুক্ত হয়। মেসার্স কাসেম ট্রেডার্স কাজটি লটারির মাধ্যমে পেলেও কাজটি বাস্তবায়ন করছে মেসার্স শিল্পী ট্রেডার্স।

১ হাজার ১৬৫ মিটার দৈর্ঘ্য ৫টি সড়ক হচ্ছে-সোনাতলা সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলা পরিষদের দক্ষিণ গেইট পর্যন্ত, সোনাতলা প্রেস ক্লাব ভায়া স্টেশন রোড, গাজীর মোড় থেকে ঘোড়পীড় বাসস্ট্যান্ড রোড, স্মরণীকা হোটেল এন্ড রেস্টুরেন্ট মোড় থেকে হাসপাতাল রোড ও সোনাতলা সাব রেজিস্ট্রার অফিস ভায়া সোনাতলা মিনি স্টেডিয়াম হয়ে রেললাইন রোড।

আরও পড়ুন

রাস্তাগুলোর কার্পেটিং কাজ সম্পূর্ণ হলে পৌর এলাকার যানজট কমে আসবে। সেই সাথে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

আজ শনিবার (২৫ জুলাই) রাস্তাগুলোর কার্পেটিং কাজের উদ্বোধন করেন, সোনাতলা পৌর প্রশাসক জুয়েল মিয়া। এসময় উপস্থিত ছিলেন-সোনাতলা পৌরসভার ইঞ্জিনিয়ার শাহীন মিয়া, ঠিকাদার আশরাফুল ইসলাম, সেলিম আল হাসান লিটন, ইকবাল আজম ডাবলু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা পৌরসভার ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে  সড়ক উন্নয়ন কাজ চলছে

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী অভিযান আটক ১

কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬: ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত