ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৭:২২ পিএম

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয় : তথ্যমন্ত্রী

সংগৃহীত,সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয় : তথ্যমন্ত্রী

সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়, বরং তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম, হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মনি দীক্ষিত, দ্য হিন্দু পত্রিকার কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দারসহ দেশি-বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো তথ্য সংবাদ নয়, কেবল মতামত হতে পারে। তিনি সমাজকে সঠিকভাবে বুঝতে ও ফুটিয়ে তুলতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচনায় এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

তিনি বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে মূলধারার সংবাদমাধ্যমের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের ওপর চাপ ও চ্যালেঞ্জের ধরন ভিন্ন হলেও এর প্রভাব অনেক ক্ষেত্রে একই রকম। স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয় : তথ্যমন্ত্রী

দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

‘ভোটের ফল নিজের পক্ষে আনতেই বগুড়া রেজিস্ট্রি অফিসে রনির মহড়া’

বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী